দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনামগঞ্জ কর্তৃক জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ সম্পাদনের লক্ষ্যে ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে। এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ থাকবে এবং এর আওতাধীন সব ফিডারের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী রাসেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
/অ